শিবলী নোমান

শিবলী নোমান

আমার ‘যমুনার’ জল দেখতে কালো

শিবলী নোমান বাংলাদেশের গণমাধ্যমসমূহ আপামর জনসাধারণের আস্থা বেশ আগেই হারিয়েছে, এই কথা বলা মোটাদাগে বাস্তবতার অত্যুক্তি হবে না। অন্তত বাংলাদেশের ক্ষেত্রে গণমাধ্যমের মালিকসমূহের ব্যবসায়িক স্বার্থরক্ষার পায়তারাকে এর একমাত্র কারণ বলা যাবে না। বরং পুরনো কাসুন্দির সাথে সাংবাদিক নেতৃবৃন্দের স্বীয় স্বার্থান্বেষণ ও অন্ধ দলানুগত্য মূলত সাংবাদিকতাকেই এই পেশাগত ক্ষেত্র থেকে এক প্রকার বাজেয়াপ্ত করে ফেলেছে। এক্ষেত্রে, […]

আমার ‘যমুনার’ জল দেখতে কালো Read More »

মাইক্রোফিকশন (৪৪-৪৫)

শিবলী নোমান   ৪৪. উদভ্রান্তের মতো হন্তদন্ত হয়ে লাইন ভেঙে লেখকের সামনের টেবিলে বইটি ঠেলে দিলেন পাঠিকা। পরিস্থিতি সামাল দিতে হাস্যোজ্জ্বল লেখক মুখের হাসি ধরে রেখেই বলে উঠলেন, – আপনি যেভাবে আসলেন ও বইটি ঠেলে দিলেন, তা দেখে আপনি অটোগ্রাফ নিতে নয়, বরং এমন ছাইপাশ কেন লিখেছি সেই বিরক্তি প্রকাশ করতে এসেছেন বলেই মনে হচ্ছে।

মাইক্রোফিকশন (৪৪-৪৫) Read More »

রাজনীতির আতশ কাঁচে চলচ্চিত্র: নির্মাণ-বিনির্মাণ-পুনর্নির্মাণের রাজনীতি

শিবলী নোমান আর সকল মাধ্যমের মতো বিনোদন মাধ্যম হিসেবে পরিচিত হলেও, আজকের প্রচারণা ও একচেটিয়া পুঁজিবাদের যুগে শুধুমাত্র বিনোদন মাধ্যম হিসেবে চলচ্চিত্রকে নির্দিষ্ট করার সমূহ সমস্যা রয়েছে। তাছাড়া ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের উত্থান এবং এর সাথে সাথে এসব মাধ্যম ব্যবহারকারীদের উত্তরোত্তর সংখ্যাবৃদ্ধিও চলচ্চিত্র সংক্রান্ত আলোচনাকে আর চলচ্চিত্রাঙ্গণের ভেতর সীমাবদ্ধ থাকতে দিচ্ছে না। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারতীয়

রাজনীতির আতশ কাঁচে চলচ্চিত্র: নির্মাণ-বিনির্মাণ-পুনর্নির্মাণের রাজনীতি Read More »

মাইক্রোফিকশন (৪১-৪৩)

শিবলী নোমান   ৪১. – ৪৫ মিনিট আগে চিকেন অর্ডার করেছিলাম। আর কতক্ষণ লাগবে? – দুঃখিত ম্যাডাম, আপনার জন্য চিকেন রান্নার উদ্দেশ্যে মুরগির খাঁচা খোলার সময় সব মুরগি বের হয়ে গিয়েছে। ওদের ধরে ফেলা মাত্রই আমরা চুলায় আগুন জ্বালাতে পারবো।   ৪২. – আমি তো দুইটা চিকেন থাই চেয়েছিলাম, এখানে একটা থাই আর একটা লেগ

মাইক্রোফিকশন (৪১-৪৩) Read More »

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০৫)

শিবলী নোমান ১৫ নভেম্বর, ২০১০, সোমবার আজকে সকালে রিপোর্টিং টাইম ছিল ১০টা ২০ মিনিট। তাই আগে তিনজনে হোটেলের নিচে এসে নাস্তা করে নিলাম। নাস্তা করতে করতে জাফর ভাই সূচনা আপুকে কিছুক্ষণ ক্ষেপিয়ে মজা করলেন। কারণ জাফর ভাইয়ের হিসেবে দিনের শুরুতে সূচনা আপু যেমন থাকে, দিনের শেষে সব কাজ শেষ করে নাকি তার অর্ধেক হয়ে যায়,

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০৫) Read More »

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং সংক্রান্ত ভাবনাগুচ্ছ

শিবলী নোমান বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা আদতে গুরুত্বপূর্ণ কিনা তা নিয়ে বিতর্ক চলতে পারে। অথবা এই র‍্যাঙ্কিং-এ স্থান পাওয়া-না পাওয়া আসলে কী অর্থ তৈরি করে তা নিয়েও বাক-বিতণ্ডা হতেই পারে। তবে ব্যক্তিগতভাবে র‍্যাঙ্কিং-এ স্থান পাওয়া মানেই বিশাল কোন অর্জন, তা মেনে নিতে আমি নারাজ। তবে র‍্যাঙ্কিং-এর ভালো-খারাপ বা পক্ষে-বিপক্ষে নয়, বরং সম্প্রতি টাইমস

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং সংক্রান্ত ভাবনাগুচ্ছ Read More »

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০৪)

শিবলী নোমান ১৪ নভেম্বর, ২০১০, রবিবার আমাদেরকে সকাল ৯টা ২০ মিনিটে হোটেলের লবিতে থাকার জন্য বলা হয়েছিল। তাই আমরা তিনজন পুরোপুরি প্রস্তুত হয়েই হোটেলের নিচে এসে নাস্তা করে নিলাম। এই হোটেলের রেস্তোরাঁটি খুব বেশি বড় নয়, মানুষের ভিড়ও তেমন দেখলাম না। নাস্তা শেষে আমরা হোটেলের লবিতে বসে অপেক্ষা করতে থাকলাম। আমি আজ আগের দিনের পোশাকই

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০৪) Read More »

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০৩)

শিবলী নোমান ১৩ নভেম্বর, ২০১০, শনিবার সকাল ১০টায় নিচে যাওয়ার কথা, যেখান থেকে আমাদেরকে চিবা চ্যাপ্টারে নিয়ে যাওয়া হবে। তাই আজও সকাল আটটায়ই উঠে গেলাম, কারণ লাগেজ গুছিয়ে ফেলতে হবে। ঘুম থেকে উঠে দেখি জালু ঘরে নেই, আর জালুর কোন জিনিসও নেই। বুঝতে পারলাম ওরা হিরোশিমার উদ্দেশ্যে চলে গিয়েছে। আমি আগে জাফর ভাইয়ের রুমে গেলাম।

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০৩) Read More »

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০২)

শিবলী নোমান ১২ নভেম্বর, ২০১০, শুক্রবার সকাল নয়টায় হোটেলের লবিতে সবাইকে থাকতে বলা হয়েছিল। তাই সকাল আটটার ভেতর ঘুম থেকে উঠে হোটেলের দোতালায় গেলাম নাস্তা করতে। জাফর ভাই বা সূচনা আপুর রুম নাম্বার জানা না থাকায় একাই গিয়েছিলাম। রেস্টুরেন্টটা লম্বা একটা হলঘরে, সেখানে সারি সারি টেবিল-চেয়ার পাতা। প্রতি টেবিলেই মানুষ রয়েছে এবং অসম্ভব ব্যস্ততায় তাদের

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০২) Read More »

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০১)

শিবলী নোমান ১০ ও ১১ নভেম্বর, ২০১০; বুধ ও বৃহস্পতিবার অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল দিয়ে ভেতরে প্রবেশ করলাম। উদ্দেশ্য সূর্যোদয়ের দেশ জাপান গমন, সফরটা ১৫ দিনের। যদিও পাঁচ মাস আগে এই সফরের বিষয়ে কল্পনাও করি নি আমি। আমাকে বিমানবন্দরে বিদায় এসেছিল আমার বাবা-মা, ছোট বোন তামান্না, ছোট ফুপি আর ছোট ফুপি মেয়ে

টোকিও টাওয়ার থেকে (কিস্তি ০১) Read More »